টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তান। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।
প্রথম ম্যাচের দুই দিন আগে বুধবার উন্মোচিত হলো সিরিজের ট্রফি। ফটোসেশনে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সিরিজের নামকরণ হয়েছে ‘বাংলাওয়াশ’ নামে, যে নামটি ক্রিকেটে আবির্ভুত হয় ২০১০ সালের অক্টোবরে। নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খান নাম দেন ‘বাংলাওয়াশ’। এরপর কোনও দলকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলেই বলা হয় ‘বাংলাওয়াশ’।
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখনও নিউ জিল্যান্ডে যাননি। ৬ অক্টোবর নিউ জিল্যান্ডে পৌঁছে পরের দিন খেলবেন ম্যাচ।
তিন দল একে অন্যের সঙ্গে দুইবার করে লড়বে। শীর্ষ দুটি দল খেলবে ১৪ অক্টোবরের ফাইনাল। তারপরই বিশ্বকাপে অংশ নেবে তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
