এইমাত্র পাওয়া

করোনা শনাক্ত বাড়ছে

নিউজ ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬০১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গতকাল রোববার সাত সপ্তাহ পর এক দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত হয়। এদিন করোনাভাইরাসে ৫২৭ জন আক্রান্ত হন। এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে দেশে করোনা শনাক্ত বাড়ছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩০ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.