এইমাত্র পাওয়া

ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কার ৪৭ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা।।

এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় সারাদেশের ৪৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন দেশের নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৪৪ জন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ৪৭ জন পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, সোমবার এসএসসির ইংরেজি প্রথম পরীক্ষায় ১৫ লাখ ৩০ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু এ পরীক্ষায় অংশ নেন ১৫ লাখ ১৫ হাজার পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৪৪ জন।

বহিষ্কৃতদের মধ্যে ৩০ জন ঢাকা বোর্ডের, চট্টগ্রাম বোর্ডের একজন, রাজশাহী বোর্ডের একজন, বরিশাল বোর্ডের জন্য ছয়জন, দিনাজপুর বোর্ডের চারজন, কুমিল্লা বোর্ডের একজন এবং যশোর বোর্ডের চারজন পরীক্ষার্থী এদিন বহিষ্কৃত হয়েছেন।

এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৮৩৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৭০ জন, বরিশাল বোর্ডের ৯০৭ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১৬০ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৩২৬ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ১৩৭ জন, ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৫৭ জন এবং যশোর বোর্ডের ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে দাখিলের আকাইদ ও ফিকহ পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দাখিলের আকাইদ ও ফিকহ পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় অনপস্থিত ছিলেন ১০ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী।

আর এসএসসি ও দাখিল ভোকেশনালের ইংরেজি-২ পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় ৬ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.