নাজমুল হুদা।।
আজ ৮ সেপ্টেম্বর, ২০২২ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের পরিচালক নিলুফা ইয়াসমিন। তিনি বেতাগা ইউনিয়ন পরিষদ, বেতাগা পাবলিক লাইব্রেরি, পুর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন এটুআই কনসালটেন্ট মাজেদুল আলম। তিনি বেতাগা পাবলিক লাইব্রেরি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য ইউনিসেফের খুলনা বিভাগের বিশিষ্ট পরামর্শ দাতা জননেতা স্বপন দাশ, কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ,
বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব বিধান চন্দ্র দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নিখিল চন্দ্র দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী ও পুর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিপি দাশ, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনন্দ কুমার দাশ, ICT4E কতৃক মনোনীত অ্যাম্বাসেডর শিক্ষক মোঃ নাজমুল হুদা, পীযূষ কান্তি সরকার, রূম্পা দাশ।

পরিচালক মহোদয় বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে বলেন খুব শীঘ্রই এই দুটো বিদ্যালয় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে।শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং কার্যক্রম সম্পর্কে ব্রিফ করে তিনি বলেন আগামী দিনে তোমরাই বাংলাদেশের সকল কার্যক্রমে অগ্রনী ভুমিকা পালন করবে এটা আমার বিশ্বাস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
