নিউজ ডেস্ক।।
দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলি খানের ছোট ভাই কবীরউদ্দিন খান সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, পরিবারের লোকজন আকবর আলি খানকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ইসিজির পরে রাত ১০টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
