শেখ হেলাল উদ্দীন কলেজ পরিদর্শন

নাজমুল হুদা।।

গতকাল ৮ সেপ্টেম্বর শেখ হেলাল উদ্দীন কলেজ পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক নিলুফার ইয়াসমিন। পরিচালক নিলুফার ইয়াসমিন কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব নিবিড় ভাবে পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন এ টু আই কনসালটেন্ট মাজেদুল আলম।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরদর্শন শেষে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও বঙ্গবন্ধু পুষ্পকানন, নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ শহীদ মিনার বিশাল খেলার মাঠ ও লাইব্রেরি দেখে বিমহিত হন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ পূর্বক শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং কলেজের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য ইউনিসেফের খুলনা বিভাগের বিশিষ্ট পরামর্শ দাতা জননেতা স্বপন দাশ, কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, আইসিটি সহকারী অধ্যাপক দিপালী রানী বিশ্বাস, ল্যাব সহকারী আল আমিন প্রমুখ। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সম্মানিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.