নিউজ ডেস্ক।।
বিভিন্ন অজুহাতে দিয়ে বেশ কয়েকটি কোম্পানি ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় নানান পণ্যের দাম বাড়িয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। আর এ অতিরিক্ত দামে পণ্য বিক্রির জন্য কোম্পানিটিকে তলব করেছে ভোক্তা অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান এক চিঠিতে ইউনিলিভারকে বুধবার (৭ সেপ্টেম্বর) অফিসে গিয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউনিলিভার ৫০ টাকার বড় লাক্স সাবান এখন বিক্রি করছে ৭৫ টাকায়। অর্থাৎ ২৫ টাকা বেশি দাম নেয়া হচ্ছে। এছাড়া ৯০ টাকার হুইল পাউডার বিক্রি করছে ১৪২ টাকায়, ২১০ টাকার সার্ফ এক্সএলের বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আগে যে মিনি সাবানের দাম ছিল ১০ টাকা, সেটা বেড়ে এখন ১৫ টাকা।
ভোক্তা অধিদপ্তর যে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিতে সাবান, ডিটারজেন্ট, পেস্ট, লিকুইড ক্লিনারসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা নিয়ে আসতে বলেছে ইউনিলিভারকে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, আগামীকাল ইউনিলিভার প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হবে ‘কেন তারা প্রতিটি পণ্যের এত দাম বাড়িয়েছে।
তবে যোগাযোগ করে ইউনিলিভারের পরিচালকের (ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন) কোনো বক্তব্য পাওয়া যায়নি৷
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
