এইমাত্র পাওয়া

বুয়েট শিক্ষার্থীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি ।।বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী  হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নূরবাহাদুর তালুকদার, উপজেলা  বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান পারভেজ, যুবদল সভাপতি গাজী আক্কাছ, সাধারন সম্পাদক হারুনর রশিদ, উপজেলা ছাত্রদল সভাপতি সোহেল সিকদার, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর ছাত্রদল সভাপতি রুহুল আমিন গাজী, সাধারন সম্পাদক সোয়েবুর রহমান প্রমুখ।

মানবন্ধনে বক্তারা অবিলম্বে ফাহাদের খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
###


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.