এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর শান্তিতে নোবেল প্রাপ্তি

তানজিদ শুভ্রঃ গত সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরষ্কার প্রাপ্তদের নাম। শততম শান্তি নোবেল পুরস্কারজয়ী হিসেবে এবার এ তালিকায় যুক্ত হলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবী আহমেদ আলী। ইথিওপিয়া এবং পূর্ব ও উত্তর-পূর্ব আফ্রিকার অঞ্চলে শান্তি ও পুনর্মিলনের জন্য কাজ করা সমস্ত স্টেকহোল্ডারদের স্বীকৃতি প্রদানের জন্য আবি আহমেদকে এ সম্মানজনক পুরষ্কারটি প্রদান করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা (নরওয়ের স্থানীয় সময় বেলা ১১টা) রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেছে।

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে এর মতে, এ বছর নোবেল পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়েছিল। যার মধ্যে ২২৩ জন ব্যক্তি এবং বাকি ৭৮টি প্রতিষ্ঠানের নাম ছিল এ তালিকায়। তবে গত ৫০ বছর ধরে বিজয়ীর নাম ঘোষণা করার আগে মনোনীতদের তালিকা প্রকাশ করে না নোবেল প্রদানকারী কর্তৃপক্ষ।

গত বছর যৌন সহিংসতা ও হয়রানির ব্যাপারে বিশ্বজুড়ে সচেতনতা তৈরির আন্দোলন করে শান্তিতে নোবেল পেয়েছিলেন কঙ্গোর ধাত্রীবিদ্যাবিশারদ ডেনিস মুকওয়েজি এবং জঙ্গিদের হাতে ধর্ষণের শিকার ইয়াজিদি নারী নাদিয়া মুরাদ।

চলতি বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত সোমবার (৭ অক্টোবর) থেকে। ওইদিন চিকিৎসাবিদ্যায়৮ অক্টোবর পদার্থবিদ্যায়৯ অক্টোবর রসায়নবিদ্যায় এবং ১০ অক্টোবর সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, ১০ অক্টোবর একসঙ্গে ২০১৮ ও ২০১৯ দুই বছরের সাহিত্যে নোবেল পুরষ্কার ঘোষণা করা হয়।

নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী সোমবার (১৪ অক্টোবরঅর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.