নিজস্ব প্রতিবেদক।।
ফরিদপুরে পৃথক বজ্রপাতে দুই উপজেলার দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টা ও বিকাল ৪টার দিকে ফরিদপুরের মধুখালী ও ফরিদপুর সদর উপজেলায় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
মধুখালী উপজেলার মথুরাপুর এলাকায় সোমবার দুপুরে বজ্রপাতে নিহত হন শফিকুল ইসলাম মোল্লা (২৮)। তিনি মধুখালীর খোদা বাসপুর গ্রামের তোরাব মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। শফিকুল বিবাহিত এবং তার একটি ছেলে রয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, শফিকুল তার নানার বাড়ি মথুরাপুরে থাকেন। দুপুর ২টার দিকে মাঠে কৃষিকাজ করতে গেলে বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান শফিকুল।
এদিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে বজ্রপাতে মারা যান খলিল শেখ (৪০) নামে এক কৃষক। তিনি ইউনিয়নের চর ধোলাই গ্রামের গেন্দু শেখের ছেলে। তিনি বিবাহিত এবং তিন মেয়ে ও এক ছেলের বাবা।
নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, সোমবার বিকাল ৪টার দিকে খলিল শেখ বাড়ির পাশে একটি জমি থেকে ছন কাটছিলেন। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে খলিল ঘটনাস্থলেই মারা যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
