এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক।।

তরুণ প্রজন্মকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বরিশাল সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

সোমবার সকাল ১১টায় মহিলা কলেজের হলরুমে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন করেন বিএমপি কমিশনার।

এ সময় তিনি মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মুঠোফোনে আসক্তি, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে মাঝে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করেন তিনি।

সভায় বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক মোসাম্মৎ ছালমা বেগম, বিএমপি’র উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, মো. আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম এবং সহকারি কমিশনার সাদ্দাম হোসাইনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.