অনলাইন ডেস্ক।।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।
বাছাইয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।
দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম ও পাশেই একাডেমি মাঠে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর হবে বাছাই পর্ব।
বাংলাদেশ দলঃ
নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
