স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ঝড়ো ইংনিংসে ভর করে ১৮১ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৮২ রা।
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত।
টস হেরে মাঠে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা।
দুই ওপেনার বিদায় নেওয়ার পর একপ্রান্ত আগলে রাখেন কোহলি। অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব (১৩) ও ঋষভ পন্থ (১৪) দ্রুত বিদায় নেন। এরপর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া রানের খাতা খোলার আগেই পেসার মোহাম্মদ হাসনাইনের শিকার হয়ে ফেরেন। তবে বিরাট ঠিকই রানের চাকা সচল রাখেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
