সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে এখন থেকে সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রাখার জন্য অনুরোধ করা হলো। তবে জরুরি পরিষেবাসমূহ পরিবর্তিত অফিস অফিসসূচির আওতা বহির্ভূত থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.