এইমাত্র পাওয়া

আবরার হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চায় রুহুল আমিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়েছে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ এর সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন লেমন। তিনি ফেসবুকে এক বার্তার মাধ্যমে এ দাবি জানায়।

তিনি বিবৃতি তে বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের মেধাবী ছাত্র আমাদের বড় ভাই আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

তিনি আরো বলেন, এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ পরিবার শোকাহত। আবরার ফাহাদ ভাইয়ের পরিবার ও তার সহপাঠী-বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.