এইমাত্র পাওয়া

নিরাপত্তার কারণে শিক্ষকদের অস্ত্র রাখার অনুমতি আমেরিকায়

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষ শুরু করার জন্য শ্রেণিকক্ষে ফিরে আসতে শুরু করেছে। আবার ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, অনেক স্কুল-এলাকা নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে। কিছু বিদ্যালয়, স্কুল-শুটারদের বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে শিক্ষকদের অস্ত্র দিচ্ছে। শিক্ষকদের আগ্নেয়াস্ত্র বহন, জীবন বাঁচাবে, নাকি ভালোর চেয়ে ক্ষতি বেশি হবে, সেটাই এখন দেখার বিষয়।

গত মে মাসে, টেক্সাসের উভালদেতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু ২১ জনকে হত্যা করা হয়। এর পর থেকে, যুক্তরাষ্ট্রের পাঁচ কোটিরও বেশি পাবলিক স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের সুরক্ষার দাবি জোরালো হয়। ওই হামলার কয়েক মাস পরও, হামলার সেই স্মৃতি এখনো কিছু শিক্ষার্থীকে তাড়া করছে। ভার্জিনিয়ার মনসাসের এক হাইস্কুলশিক্ষার্থী টনি উইলিয়ামস বলে, ‘আমি স্কুলে যেতে চাই, এটা নিশ্চিত হয়ে যে সেখানে আমি এবং আমার সহপাঠীরা নিরাপদ।’

উইলিয়ামস শিক্ষকদের অস্ত্র দেওয়ার বিষয়ে একমত নয়। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে। উইলিয়ামস ভয়েস অব আমেরিকাকে বলে, ‘আমাদের স্কুলগুলোতে আরও সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তা দরকার, আরও মেটাল ডিটেক্টর প্রয়োজন। আর প্রবেশদ্বারে তালাওয়ালা দরজার ব্যবস্থা থাকা উচিত।’ জর্জিয়ার নবম শ্রেণির ছাত্রী রেবেকা ম্যাকেঞ্জি অবশ্য বলে, ক্লাসরুমে সশস্ত্র শিক্ষক থাকলে সে আরও নিরাপদ বোধ করবে।টেক্সাসের স্কুলে গুলির ঘটনার পর, প্রেসিডেন্ট জো বাইডেন তিন দশকের মধ্যে প্রথম ফেডারেল বন্দুক নিয়ন্ত্রণব্যবস্থাসম্পর্কিত একটি আইনে স্বাক্ষর করেন। তবে, বেশির ভাগ প্রাপ্তবয়স্ক আমেরিকান চান না, শিক্ষকেরা স্কুলে বন্দুক বহন করুক। এক জনমত জরিপ দেখা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.