দিনাজপুরের বিরলে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম আশুতোষ চন্দ্র রায়।
জানা যায়, ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কোচিং শিক্ষক আশুতোষ চন্দ্র রায় বন্ধুদের সহায়তায় তাকে অপহরণ করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিরল থানা পুলিশের কাছে মামলা করতে গেলে মামলা না নেয়ায় আদালতে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করছে পিবিআই।
মামলার নথি অনুযায়ী, ৪ সেপ্টেম্বর সকালে মেয়েটি কোচিংয়ের জন্য বাড়ি থেকে বের হলে ঝিনাইকুড়ি ব্রিজের কাছে অপহরণকারী আশুতোষসহ চারজন একটি মাইক্রোবাসে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানতে পেরে বিরল থানায় আইনগত সহযোগিতা চান। থানা কর্তৃপক্ষ কোনো সহযোগিতা না করে আদালতে মামলা করতে বলেন। বাধ্য হয়ে আদালতে মামলা করলে ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। একমাত্র মেয়েকে অপহরণ করায় বাবা-মা দিশেহারা।
ছাত্রীর মা বলেন, ‘আমি আমার মেয়েকে ফেরত চাই।’
অপহরণকারী শিক্ষক আশুতোষের মা অপহরণের কথা স্বীকার করে বলেন- তার ছেলে যে এমন কাজ করবে তা ভাবতেই পারছেন না।
অভিযুক্ত শিক্ষক আশুতোষের মা বলেন, ‘এটা ঠিক হয়নি। যেহেতু করে ফেলেছে আমারতো করার কিছু নেই।’
এদিকে দিনাজপুর পিবিআই উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বলছেন, তারা আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কাজ শুরু করেছেন।
এদিকে শিক্ষার্থীর বয়স, ধর্ম এবং তারই কোচিং শিক্ষকের অপহরণের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। মেধাবী ছাত্রীর অপহরণের বিচার চেয়েছেন শিক্ষক ও সহপাঠীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
