কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় ‘রক্ত দিন, সুস্থ থাকুন, জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রক্তের গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিংগা মানবকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক ও সেবা’র উপদেষ্টা এড. শেখ কামাল রেজা।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেবা’র আহবায়ক ও ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, ইউপি সদস্য সাবিনা ইসলাম, ফারুক আহমেদ মন্টু, সিংগা মানবকল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি মোতাহার হোসেন সুপার, সাংবাদিক সরদার জিল্লুর রহমান প্রমুখ।
সমগ্র কার্যক্রমে টেকনিক্যাল সহায়তা প্রদান করে কলারোয়া হাসান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
