নিউজ ডেস্ক।।
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ৪০ পয়সা; ৩৫ পয়সা বাড়বে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। শনিবার রাত ১২টার পর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’ (বিআরটিএ) নিশ্চিত করেছে।
ভাড়া পুনর্নির্ধারণ করতে গতকাল রাতে রাজধানীর বনানীতে বনানীতে বিআরটিএর কার্যালয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসেন বিআরটিএ কর্মকর্তারা। বৈঠক শুরু হয় বিকাল ৫টায়, শেষ হয় রাত সাড়ে ৯টায়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরে ব্রিফ করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনর্র্নিধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটার প্রতি ২ টাকা ২০ পয়সা।
বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। আর সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া পড়ে ২ টাকা ১৫ পয়সা। প্রতি
কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৫০ পয়সার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ। লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া ২ টাকা ১৯ পয়সা। এই রুটে ভাড়ার বাড়ানোর সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এর আগে ২০২১ সালের ৭ নভেম্বর দেশে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়িয়েছিল বিআরটিএ’র ভাড়া নির্ধারণী কমিটি। একইভাবে মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
