ঢাবি সিনেট সদস্য হলেন পাঁচ এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন পাঁচজন সংসদ সদস্য।

তারা হলেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, মেহের আফরোজ, মো. আবদুস সোবহান মিয়া ও মনজুর হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের মনোনয়ন দেন।

গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে এ আদেশ জারি করা হয়।

মঙ্গলবার (২ আগস্ট) সংসদের সহকারী পরিচালক (গণসংযোগ) এ তথ্য জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.