এইমাত্র পাওয়া

বদলি-পদোন্নতিতে তদবির : সতর্ক করলো মাউশি

নিজস্ব প্রতিবেদক।।

পদোন্নতি, নিয়োগ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ তদবিরের বিষয়ে সবাইকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটি বলছে নীতিমালা অনুসারে অধিদপ্তরে সেবা প্রদান করা হয়।

সোমবার মাউশি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেন মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কর্মকর্তাদের নাম ভাঙিয়ে পদোন্নতি, নিয়োগ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার লোভ দেখিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-মেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা দাবি করার খবর পাওয়া যাচ্ছে। মাউশির কোনো কাজে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

এ ধরনের প্রতারক চক্র বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর অধীন কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ব্যবহার করে ই-মেইল, এসএমএস, ফোন এবং চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.