জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘বি’ ইউনিটভূক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।
সোমবার (১ আগস্ট) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আকবার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক আকবার হোসেন বলেন, ‘বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সমন্বয়কদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ‘বি’ ইউনিটের উপস্থিতির হার ৯০ শতাংশের কিছু বেশি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোন শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি।’
উল্লেখ্য, এবছর ‘বি’ ইউনিটের ৩৮৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল মোট ৪৮ হাজার ৩৪৮ টি। আসন প্রতি লড়েছে ১২৫ জন ভর্তিচ্ছু। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ১৪ টি কেন্দ্রে মোট ৫টি শিফটে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটভূক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৪৬৬ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট ৭৬ হাজার ৩৭৯ টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
