নিউজ ডেস্ক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার (৩১ জুলাই) শুরু হয়েছে। শেষ হবে ৪ আগস্ট। এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট কমানোসহ বেশ কিছু পরিবর্তন আসলেও ‘বিতর্কিত’ শিফট পদ্ধতি রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, একসঙ্গে সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সামর্থ্য না থাকায় শিফট পদ্ধতি রাখা হয়েছে।
জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভতি-ইচ্ছুক। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৫১ জন। প্রতিদিন মোট পাঁচটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
