নিউজ ডেস্ক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (৩১ জুলাই, রোববার) থেকে শুরু হয়েছে। চলবে ৪ আগস্ট পর্যন্ত।
তবে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা যথাক্রমে ৮, ১০ ও ১১ই আগাস্টে অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৮৪ হাজার ৬০৫টি আবেদন জমা পড়ে।
সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়ছে প্রায় ১৫১ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিটের পাঁচ শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এরপর ১ আগস্ট ‘বি’ ইউনিট পাঁচ শিফট ও ২ আগস্ট ‘এ’ ইউনিটের ছয় শিফটের পরীক্ষা। ৩ আগস্ট ‘এ’ ইউনিটের বাকি অংশ (দিনের ১ম শিফট) ও ‘ডি’ ইউনিটের পাঁচ শিফট এবং ৪ আগস্ট ‘ডি’ ইউনিটের বাকি অংশ (দিনের প্রথম ৩ শিফট) ও ‘ই’ ইউনিটের দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। টানা ১ ঘণ্টার এই ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
এছাড়া, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ৩ থেকে ৬ আগস্ট রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে academic.juniv.edu ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
এ বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ১০ ইউনিট থেকে কমিয়ে পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি) ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩২০ আসনের বিপরীতে ২৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ ও আইবিএ) ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
