মডেল প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ২ ´ ১৫ = ৩০
ক.কীভাবে প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি করা যায়?
খ. মাতৃতান্ত্রিক বলতে কী বোঝ?
গ.পৃথিবীতে বাংলাদেশসহ কয়টি দেশ আছে? জাতিসংঘের প্রধান শাখা কয়টি?
ঘ. সার্ক সম্পর্কে একটি মজার তথ্য লেখ।
ঙ.বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ কৃষির উপর নির্ভরশীল?
চ.মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান কী ছিল? মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল?
ছ.কীভাবে বাংলার ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে?
জ.বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে দুর্বল করার জন্য ব্রিটিশরা কী করেছিল?
ঝ.শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁও —এ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন কেন?
ঞ.বাংলাদেশের প্রধান দুটি কৃষিজাত দ্রব্যের নাম লেখ।
ট,বাংলাদেশের মানুষ চাহিদা মতো চিকিত্সা সেবা পায় না কেন?
ঠ.জলবায়ু কাকে বলে?
ড.বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় কেন?
ঢ.জাতিসংঘ কেন সকলের অধিকার প্রতিষ্ঠা করত চাইল?
ণ. ১৯০৮ সালে শ্রমিক ইউনিয়নের নারীরা প্রতিবাদ সমাবেশ করে কেন?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) :১ ´ ১২ = ১২
ক. প্রতিবছর ১৪ই ডিসেম্বর — পালন করা হয়।
খ. নবাব সিরাজ-উদ-দৌলা — বয়সে বাংলার নবাব হন।
গ. ১৮৩১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে — পরাজিত ও নিহত হন।
ঘ.বঙ্গভঙ্গ রদ করা হয় — সালে।
ঙ.পাকশি কাগজ মিলে — দিয়ে কাগজ তৈরি করা হয়।
চ.জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট প্রধান কারণ —।
ছ.আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং – নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি থাকে।
জ.অটিস্টিক শিশুরা — সমস্যায় আক্রান্ত।
ঝ.শিশু শ্রমিকরা সাধারণত — অধিকার থেকে বঞ্চিত হয়।
ঞ.নারী জাগরণের —বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে।
ট,পাঠ্যপুস্তক অনুযায়ী বাংলাদেশের শতকরা – নারী।
ঠ.একজন নাগরিক – মাধ্যমে শাসন কাজে অংশগ্রহণ করেন।
ড.- জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই।
ঢ.সার্ক – সালে গঠিত হয়।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর :২ ´ ৫ = ১০
বামপাশ
(ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়
(খ) স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি
(গ) ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম
(ঘ) মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান
(ঙ) মুক্তিবাহিনী গঠন করা হয়
ডানপাশ
ক)১৯৭১ সালের ১১ই জুলাই
খ) জয় বাংলা
গ) মুজিবনগর সরকার
ঘ) অপারেশন সার্চ লাইট
ঙ) শহিদ বুদ্ধিজীবী দিবস
চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছ) মুক্তিফৌজ
৪। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ 🙂 ৬ ´ ৮ = ৪৮
ক.কীভাবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়? জনসংখ্যা সমস্যার পাঁচটি সমাধান লেখ। ১ + ৫ = ৬
খ.বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে? কেন? ২ + ৪ = ৬
গ.First Aid অর্থ কী? গ্যাসের চুলা ব্যবহারের পর কী করা উচিত? বাড়িতে দুর্ঘটনার হাত থেকে তুমি কীভাবে নিজেকে রক্ষা করবে চারটি বাক্যে লেখ।
১ + ১ + ৪ = ৬
ঘ.CASE —এর পূর্ণরূপ লেখ। কোন সংস্থা বাংলাদেশে ‘CASE’ পরিচালনা করে? CASE সম্পর্কে তিনটি বাক্য লেখ। ২ + ১ + ৩ = ৬
ঙ.ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কী? ম্রোরা কোন ধর্মাবলম্বী? ম্রোদের খাদ্য ও পোশাক সম্পর্কে দুটি করে বাক্য
লেখ। ১ + ১ + ৪ = ৬
চ.পলাশি যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের পাঁচটি ফলাফল লেখ। ১ + ৫ = ৬
ছ.টাঙ্গাইল জেলার কাগমারি কেন বিখ্যাত? বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পাঁচটি গুরুত্ব লেখ। ১ + ৫ = ৬
জ.মুক্তিফৌজ কী? মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১১ই জুলাই একটি বাহিনী গঠিত হয়। এ বাহিনীটির নাম কী? এ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? বাহিনীটি সম্পর্কে তিনটি বাক্য লেখ। ১ + ১ + ১ + ৩ = ৬
ঝ.সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? প্রাচীন বাংলায় সোনারগাঁওকে রাজধানী করা হয়েছিল কেন? সোনারগাঁও এর ঐতিহ্য রক্ষায় আমাদের তিনটি করণীয় লেখ।
১ + ২ + ৩ = ৬
ঞ.কোন পরিস্থিতিতে সুনামি ও বন্যা হতে পারে? ভূমিকম্পের সময় পাঁচটি করণীয় লেখ।ৎ
হিমন এডওয়ার্ড গমেজ. সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
