নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি করতে গ্রাম পর্যায়েও কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলছে সরকার। তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়ার ফলে দক্ষ কর্মী রপ্তানিতে দেশের সুনাম যেমন বাড়বে, তেমনি বাড়বে রেমিট্যান্স প্রবাহ। মানুষকে বিদেশগামী করতে এবং দালালদের দৌরাত্ম্য কমাতে টিটিসি কার্যকর ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে জনবল পাঠানোর লক্ষ্যে দেশে চালু হচ্ছে আরও ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী প্রবাসীরা যাতে খুব সহজে দেশে টাকা পাঠাতে পারে সেজন্য নতুন পদ্ধতি খুঁজে বের করার তাগিদ দেন।
নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে যেসব উপজেলায়:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি, রংপুরের পীরগঞ্জে ও গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবনার সুজানগর, নরসিংদীর মনোহরদী, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ, মুন্সিগঞ্জ সদর, দিনাজপুরের খানসামা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নগরকান্দা।
খুলনার দীঘলিয়া, ময়মনসিংহের হালুয়াঘাটে, যশোরের কেশবপুরে, চট্টগ্রামের রাউজান ও সন্দ্বীপে, কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে, পাজীপুরের কাপাসিয়ায়, শেরপুর সদরে, টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুর, লালমনিরহাটের হাতীবান্ধা এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় টিটিসি হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
