নিজস্ব প্রতিবেদক।।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় বুলবুল আহমেদ (২২) নামের ওই ছাত্রের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন
। পরে বুলবুলের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবি’র লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
এদিকে আহত অবস্থায় বুলবুলকে প্রথমে উদ্ধার করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম জয়। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনের টিলায় এক ছাত্রী প্রথমে তাকে আহত অবস্থায় দেখতে পায়। পরে সেদিক দিয়ে ফাহিম নামের এক শিক্ষার্থী যাওয়ার সময় তাকে ওই ছাত্রী জানান। পরে ফাহিম আমাকে ফোন দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। তখনও বুলবুল বেঁচে ছিল।
কিন্তু ছাত্রী হলের কাছাকাছি এলে সে নিস্তেজ হয়ে যায়। প্রথমে তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
