ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত গ্রুপের কর্মীরা।
সোমবার দুপুর ১ টায় দলীয় টেন্ট থেকে এ মিছিল শুরু হয়। রোববার রাতে একই দাবিতে অপর পদপ্রত্যাশী নেতা মিজানুর রহমান লালন গ্রুপের কর্মীরা মিছিল করে।
ক্যাম্পাস সূত্রে, বিগত এক সপ্তাহ ধরে ইবি ক্যাম্পাসে মাদক গ্রহীতা ও ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। মাদক গ্রহীতাদের ডাকাতিসহ নানা ঝামেলার সাথে সম্পৃক্ততা বেড়ে চলেছে বলেও জানা গেছে। মাদকের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাতের কর্মীরা দুপুর ১টায় দলীয় টেন্ট থেকে মিছিল বের করে। এসময় ক্যাম্পাসে সকল মাদক গ্রহীতা, মদদদাতা ও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলে মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, মাদকের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, মাদক ব্যবসায়ীরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
এসময় বিপুল হোসাইন খান, কামরুল ইসলাম অনিক, ইশতিয়াক শাওন, তুষার, রানাসহ প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (২৪ জুলাই) রাত ৮টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় মাদকবিরোধী মিছিল করে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের অপর এক পদপ্রত্যাশী নেতা মিজানুর রহমান লালনের কর্মীরা। তারাও মিছিলে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
