নিজস্ব প্রতিবেদক।।
রংপুরের পীরগঞ্জ উপজেলার চককরিম উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরী দুলু মিয়ার পদ শুন্য ঘোষনা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। তারা প্রধান শিক্ষকের বিচার দাবীতে মানববন্ধন করেছে ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা গেছে, বিগত ১৯৭২ সালে উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের চককরিম গ্রামে চককরিম আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে নৈশ্য প্রহরী পদে ১৯৯৬ সালের ১ জানুয়ারি বিধি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্নের পর দুলু মিয়া যোগদান করেন। নিয়োগ-যোগদানের দীর্ঘ ২৬ বছরেও নৈশ্য প্রহরীর পদটি এমপিওভুক্ত হয়নি। যোগদানের পর দুলু মিয়া সরকারী বেতন ভাতার সুবিধা চাইলে বর্তমান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বরাবরই তা দিতে অস্বীকৃতি জানান।
এদিকে নৈশ প্রহরী পদটি শুন্য ঘোষনা করে গত ১২ জুন ২২ তারিখের পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী । তারা গত বৃহস্পতিবার ওই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে ৩/৪টি শিক্ষক নিয়োগ বাণিজ্য ও স্কুলে সরকারি বরাদ্দের কোনো উন্নয়নমুলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করে। মানব বন্ধনের এক পর্যায়ে এলাকাবাসী বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
নৈশ প্রহরী দুলু মিয়া বলেন, আমি চাকরি থেকে অব্যাহতি নেইনি। প্রধান শিক্ষক আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করে আসছিলেন, টাকা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধান শিক্ষক আমার পদটি শুন্য দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
