অনলাইন ডেস্ক।।
খুলনার কয়রায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধরের ঘটনায় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. বজলুর রশীদ। এ ছাড়া পুলিশ ঘটনায় জড়িত ইউনুসুর রহমান ও নিয়াজ নামের আরও দুজনকে গ্রেফতার করেছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে অধ্যক্ষের পরিবার ও কয়রা থানার পুলিশ উপস্থিত গিয়ে মাসুদুর রহমানকে উদ্ধার করেন। অসুস্থ শিক্ষককে পরিবারের সদস্যরা প্রথমে কয়রার জায়গীর মহল স্বাস্থ্যকেন্দ্রে ও পরে খুলনায় নিয়ে চিকিৎসা দেন।
অপরদিকে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
