এইমাত্র পাওয়া

গণশিক্ষা প্রতিমন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশকে পেটাল ছাত্রলীগ কর্মী

কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাসায় তার সামনেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। প্রতিমন্ত্রীর বাসার সামনে স্তুপ করে রাখা রান্না করার লাকড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টবল আবু সায়েমকে। দুস্থ হিন্দু পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও কাপড় বিতরণের সময় হট্টগোলের সৃষ্টি হয় বলে জানা যায়।

এ সময় নাজমুল হাসান জুয়েল নামের সদ্য ছাত্রলীগে যোগদেয়া একজন কর্মী ওই কনস্টেবলের কলার ধরে কিলঘুষি ও লাকড়ি দিয়ে পেটান। জুয়েল মন্ত্রীর চাচাতো ভাইয়ের ছেলে বলে জানা যায়। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে রৌমারী গ্রামে প্রতিমন্ত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

পরে প্রতিমন্ত্রী ছাত্রলীগের ওই কর্মীকে চড়থাপ্পড় মেরে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আহত কনস্টেবল আবু সায়েম থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান।

র‌বিবার বিকালে প্র‌তিমন্ত্রীর বাসায় দুস্থ হিন্দু পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও কাপড় বিতরণের সময় এসব ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্র‌তিমন্ত্রীর বাসায় ত্রাণসামগ্রী বিতরণকা‌লে হট্টগোলের সৃষ্টি হলে জুয়েলের সঙ্গে দা‌য়িত্বরত পুলিশ সদস্য আবু সা‌য়েমের ধাক্কাধা‌ক্কির ঘটনা ঘ‌টে। একপর্যায়ে জুয়েল পু‌লিশ সদ‌স্যের শার্টের কলার ধরে কিলঘুষি ও লাথি মেরে তাকে আহত করে। এরপর প্রতিমন্ত্রী ছাত্রলীগের ওই কর্মীকে চড় থাপ্পড় মেরে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং জুয়েলকে দিয়ে ক্ষমা চাওয়ান। ত‌বে ওই পু‌লিশ সদস্য বিষয়‌টি রৌমারী থানার ও‌সিকে অব‌হিত ক‌রেন। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই আমি তাকে (জুয়েল) থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দিয়েছি। হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। পুলিশের গায়ে হাত দিয়ে সে অন্যায় করেছে।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.