এইমাত্র পাওয়া

তীব দাবদাহে হাজারের বেশি মৃত্যু পর্তুগালে

অনলাইন ডেস্ক।।

ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে বিপর্যস্ত পর্তুগাল। চলমান এই সংকটের কারণে গত দুই সপ্তাহে ইউরোপের এই দেশটিতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্তুগালের স্বাস্থ্য প্রধান সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত হতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, শুধু পর্তুগালেই নয়, পুরো ইউরোপজুড়েই চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ক্রোয়েশিয়ায়ও ভয়াবহ তাপপ্রবাহ চলছে।

 

 

পর্তুগালের স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব হেলথ (ডিজিএস)-এর প্রধান গ্রাসা ফ্রেইটাস রয়টার্সকে বলেছেন, ‘পর্তুগাল … বিশ্বের এমন অঞ্চলগুলোর যা প্রচণ্ড গরমে (আরও) প্রভাবিত হতে পারে। আর তাই উচ্চ তাপমাত্রার সময়ের জন্য আমাদের আরও বেশি করে প্রস্তুত থাকতে হবে।’

রয়টার্স জানায়, খরা-পীড়িত পর্তুগালে গত সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। যদিও চলমান এই তাপপ্রবাহ গত কয়েকদিনে কিছুটা কমেছে, তারপরও বছরের এই সময়ের বিবেচনায় তাপমাত্র এখনও স্বাভাবিক মাত্রার ওপরেই রয়ে গেছে বলে জানিয়েছেন ফ্রেইটাস।

এদিকে, ভয়াবহ তাপপ্রবাহের কারণে পর্তুগালে গত ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত ২৩৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিল ডিজিএস। স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান গ্রাসা ফ্রেইটাস বলছেন, গত ১৮ জুলাই পর্যন্ত পর্তুগালে তাপপ্রবাহে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।

সম্প্রতি পর্তুগালে বেশ কয়েকটি দাবানলের সৃষ্টি হয়েছে। উচ্চ তাপমাত্রা, চলমান খরা এবং নিম্নমানের বন ব্যবস্থাপনাকে পর্তুগালজুড়ে দাবানলের জন্য দায়ী করা হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা স্পেনসহ অন্যান্য দক্ষিণ ইউরোপীয় দেশগুলোতেও দাবানলের মোকাবিলায় লড়াই করছে।

দেশটির লিসবন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস আন্টুনেস একটি সাক্ষাত্কারে বলেছেন, তীব্র তাপপ্রবাহের কারণে মৃত্যুর ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে বয়স্ক মানুষরা।

তিনি বলছেন, তাপ্রবাহের কারণে ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা অন্যান্য বিষয়গুলো ছাড়াও লোকেরা নিজেদের রক্ষা করার জন্য ঠিক কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে সেটির ওপরও নির্ভর করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.