অনলাইন ডেস্ক।।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের ন্যূনতম মাসিক বেতন ৪০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ফাউন্ডেশন ফর সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। পাশাপাশি বেসরকারি খাতে পূর্ণাঙ্গ বেতন কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার সংগঠনটির দফতর সম্পাদক ডা. মো. রশিদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও বেসরকারি স্বাস্থ্যখাতের পরিপূর্ণ বিকাশে আজ পর্যন্ত পর্যাপ্ত সরকারি নীতিমালা প্রণয়ন করা হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
