ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এক বিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় শনিবার (৯ জুলাই) কানাডায় ঈদুল আজহা উদযাপিত হলো। মুসলিম সম্প্রদায়ের এই প্রধান ধর্মীয় উৎসবে মুখরিত হয়ে উঠে চারদিক। ঈদের প্রাক্কালে অর্থাৎ চাঁদরাতে টরন্টোস্থ বাংলাটাউন খ্যাত ড্যানফোর্থে শত শত মানুষের ভিড় জমে।
কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোতে প্রতিবারের মতো বাঙালি অধ্যুষিত এলাকা ড্যান্টোনিয়া পার্কে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ড্যানফোর্থস্থ বায়তুল আনাম, বায়তুল মোকারম এবং মদিনা মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কানাডার প্রতিটি প্রদেশে এবং বড় বড় শহরগুলো থেকে ঈদোৎসবের খবর পাওয়া গেছে। এবারের ঈদের দিন শনি-রবি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আনন্দের মাত্রা জেনো আরও দ্বিগুণ বৃদ্ধি পায়।
কানাডার নিয়ম মোতাবেক প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ থাকায় নির্দিষ্ট স্থানে বা খামারগুলোতে কোরবানি দেওয়া হয়। এবারও তাই-ই হয়েছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিবারের মতো ঈদ উপলক্ষে এক ভিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘সারা দেশে এবং বিশ্বের মুসলমানদের যারা তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে একত্রিত হচ্ছেন এবং আজ রাতে ঈদুল আযহা উদযাপন করছেন: ঈদ মোবারক! আমি আশা করি আপনি আপনার বিশ্বাসের অনুশীলনের মাধ্যমে শান্তি এবং অর্থ খুঁজে পাবেন।’
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
