জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৬ জুলাই) এ ফলাফল প্রকাশ করা হয়।

এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন ৩য় বর্ষে প্রোমোটেড হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu h2 Roll No লিখে 16222 নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.