সুভাষ বিশ্বাস, নীলফামারী:
ঢাকার সাভারে আশুলিয়া শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ ও লাঞ্চনার ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নীলফামারী বে-সরকারি শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় নীলফামারী শহরের স্মৃতি অম্লান চত্তরে বে-সরকারি শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষক হত্যা ও লাঞ্চিতকারী অপরাধী ছাত্রের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন। নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক উত্তর কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আশরাফুজ্জামান জুয়েল, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর সভাপতি মহাফিজুর রহমান খান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও: কাজী আব্দুল আজিজ, বাংলাদেশ কারিগরী শিক্ষক সমিতির প্রতিনিধি মোঃ হায়দার আলী। নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মৃনাল কান্তী রায়, শিক্ষক সুধীর রায় প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
