নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সহশিক্ষা কার্যক্রমগুলো শুধু মেধার বিকাশ ঘটায় না, ক্রীড়া-সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে দক্ষ করে তোলে। এসব সহশিক্ষা কার্যক্রম প্রত্যেকের কর্মজীবনে কাজে আসবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এর জাতীয়
পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনায় আক্রান্ত থাকায় মন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এর জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহŸায়ক অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।
জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান : এ বছর স্কুল পর্যায়ের সেরা নির্বাচিত হয়েছে রাজশাহীর সরকারি পিএন (প্রমথনাথ) বালিকা উচ্চ বিদ্যালয়। আর কলেজ পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এ ছাড়া কারিগরি বিভাগে সেরা হয়েছে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
শ্রেষ্ঠ শিক্ষক : ২০২২ সালের দেশের শ্রেষ্ঠ স্কুলশিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের তামিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান জাবেদা আক্তার জাহান, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হয়েছেন মানিকগঞ্জের অধ্যক্ষ মো. রেজাউল করিম, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মুহাম্মদ আবু ইউছুফ। এ ছাড়া কারিগরি বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান প্রকৌশলী মো. রুহুল আমিন।
শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক : চলতি বছর স্কুল পর্যায়ে সেরা শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন বরিশালের সরকারি ডবিøউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের শিক্ষক মোছা. সেলিনা আক্তার, কলেজ পর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষক একেএম সাঈদ হাসান, মাদ্রাসা বিভাগে বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও কারিগরি বিভাগে দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পবন কুমার সরকার।
শ্রেষ্ঠ শিক্ষার্থী : স্কুল পর্যায়ে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে রাজবাড়ী সরকারি কলেজ, মাদ্রাসা পর্যায়ে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেরা নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা : চলতি বছর শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া উপজেলা পর্যায়ে ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুঞা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
এদিকে গত ৫-৬ জুন কেন্দ্রীয়ভাবে রাজধানীতে চ‚ড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৫ ক্যাটাগরিতে সাংস্কৃতিক কারিকুলামসহ মোট ২১৩ জনকে ২০২২ সালের বর্ষসেরা ঘোষণা করা হয়। #
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
