নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ।
শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া ৩০ মিনিটের এ ভর্তি পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত।
ইউনিটটিতে এ বছর ১৩০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা সাত হাজার ৩৫৬ জন। সে হিসাবে আসনপ্রতি লড়বেন ৫৬ জন পরীক্ষার্থী।
গত বছরের মতো এবারো দেশের আট বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ জুন ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তিযুদ্ধ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ৪ জুন কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ও সর্বশেষ গত ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। চ ইউনিট ছাড়া অন্য সব পরীক্ষা হয় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
উল্লেখ্য, এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। যেখানে মোট আসন সংখ্যা ছয় হাজার ৩৫টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
