অ্যাম্বাসেডর শিক্ষক আবদুল কাদের কে অনুপ্রেরণামূলক ক্রেস্ট প্রদান

শিক্ষাবার্তা ডেস্ক :

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমাবেশে অত্র উপজেলার অ্যাম্বাসেডর শিক্ষকগণকে আমন্ত্রণ করে এনে সকল প্রধান শিক্ষকদের উপস্থিতিতে শ্রেণি কক্ষে আইসিটির কার্যকর ব্যবহার, শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠের ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মত বিনিময় সভা পরিচালনা করেন।

এতে করে একদিকে উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান অ্যাম্বাসেডর শিক্ষকগণের সাথে পরিচিত হয় অন্যদিকে প্রতিষ্ঠান প্রধানগণ নিজ প্রতিষ্ঠানে কার্যকর আইসিটির ব্যবহারে উদ্বুদ্ধ হন।

এ সময় বুড়িচং উপজেলার সদ্য মনোনীত অ্যাম্বাসেডর শিক্ষক জনাব আবদুল কাদের স্যারের হাতে অনুপ্রেরণামূলক ক্রেস্ট তুলে দেন এবং ঘোষণা করেন যে, এই উপজেলায় যেই শিক্ষক অ্যাম্বাসেডর বা শিক্ষক বাতায়নে সেরা হতে পারবে তাদের প্রত্যেককে এই ভাবে সম্মানিত করা হবে।

ওনার এই ঘোষণায় প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান নিজ প্রতিষ্ঠানের আইসিটিতে দক্ষ শিক্ষককে কাজে আগ্রহী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মাসিক সভা ও মত বিনিময় সভা উভয় সভায়ই সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহম্মদ শহিদুল করিম।

সভা শেষে তিনি নিজ অফিসে পাক করা বিরিয়ানি দ্বারা সকল অ্যাম্বাসেডর শিক্ষকগণকে মধ্যাহ্নভোজ করান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.