বুড়িচং এ “বিশ্ব শিক্ষক দিবস” পালিত

শিক্ষাবার্তা ডেস্ক :

‘Young Teacher: The Future of the Profession’ এই স্লোগানকে প্রতিপাদ্য ধরে আজকে বিশ্বের মোট ১০০ টি দেশে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেরও বিভিন্ন সংগঠন দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

ICT4E কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লা জেলার ‘কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার’ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানের আলোচনায় শিক্ষকগণ ‘সরকারি ভাবে দিনটি পালনের কোন কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী বছর আরো বৃহৎ পরিসরে দিনটি উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-জনাব মো: জামাল হোসেন, প্রধান শিক্ষক, বাকশীমূল উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা।

উপস্থাপার দায়িত্ব পালন করেন-জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারি শিক্ষক বুড়িচং কালী নারায়ণ বালিকা উচ্চি বিদ্যালয়, অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলার অ্যাম্বাসেডর শিক্ষক জনাব আবদুল কাদের ও জনাব মো: কবির খান।

উল্লেখ্য, ইউনেস্কোর সহযোগিতায় ১৯৯৫ সাল থেকে বিশ্বের ১০০ টিরও বেশি দেশে পালিত হচ্ছে দিনটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.