এইমাত্র পাওয়া

‘অর্ধশিক্ষিতরা শিক্ষকদের ওপর প্রভাব খাটালে জ্ঞান চর্চার পরিবেশ থাকে না’

শিক্ষকদের ওপর অর্ধশিক্ষিতরা প্রভাব বিস্তার করলে জ্ঞান চর্চার পরিবেশ থাকে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা: অর্জন ও মানোন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘শিক্ষকদের যদি আমরা সম্মান দিতে না পারি, তারা জ্ঞানচর্চার যদি সঠিকভাবে করতে না পারেন এবং সেখান একজন শিক্ষকের ওপর যদি একজন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তির দাপট বেশি থাকে তাহলে তো সেখানে শিক্ষা দান এবং জ্ঞান চর্চার পরিবেশ কোনভাবেই থাকবে না।’

সেই সাথে শিক্ষকদের মান উন্নয়নে উন্নত প্রশিক্ষণের গুরুত্বও তুলে ধরেন উপমন্ত্রী। শিক্ষকদের কোন ধরণের প্রশিক্ষণ প্রয়োজন তার প্রস্তাবনা মন্ত্রণালয়ের দেওয়ার আহ্বানও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.