অনলাইন ডেস্ক ॥
কোভিডে আক্রান্ত শাহরুখ খান। সম্প্রতি বলিউডে এক ঝাঁক তারকা কোভিড সংক্রমিত হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কপূর। এই তালিকায় নবতম সংযোজন ‘বাদশা’। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।
কর্ণের জন্মদিনের পার্টিতে গিয়েই কি এক গুচ্ছ তারকা সংক্রমিত হলেন? জল্পনা শুরু হয়েছে সে নিয়েই।গত ২৫ মে ছিল কর্ণের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো তারার হাট বসে যশরাজ স্টুডিয়োর অন্দরে। বলিপাড়ার খবর, অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, সইফ আলি খান, করিনা কাপূর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, তব্বু, টুইঙ্কল খন্না, অনুষ্কা শর্মা, কারিশ্মা কাপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপূর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও।
সম্প্রতি দেশে আবার ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, দেশ জুড়ে চার হাজারের বেশি বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু-সহ দেশের পাঁচ রাজ্য। দেশের শহরগুলির মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি আশঙ্কাজনক। চলতি মাসের প্রথম চার দিনে মুম্বইয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মার্চ মাসের প্রায় দ্বিগুণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
