এর আগে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে গ্যাসের প্রস্তাবিত দামের ওপর গণশুনানি করেছে বিইআরসি। কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর ২১ থেকে ২৪ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে চার দিনব্যাপী ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিতরণ কোম্পানিসহ পেট্রোবাংলা ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ১১৭ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু কমিশন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে তেমন কোনো যৌক্তিকতা পায়নি। তবে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বৃদ্ধির পক্ষে মতামত দেয় গণশুনানিতে।
সবশেষ ২০১৯ সালের জুন মাসে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। এ সময় আবাসিকে দুই চুলার দাম ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। আর এক চুলার দাম ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
