সিলেটে গত মাসে ভারি বর্ষণে ও উজানের ঢলের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘বর্ন্যাতদের পাশে শাবিপ্রবি’ নামের ব্যানারে তারা দুইধাপে এ বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
শুক্রবার (৩ জুন) সকালে দ্বিতীয় ধাপে সিলেটের দোয়ারাবাজর উপজেলার বড়বন্ধ, শরিফপুর এবং মাছিমপুর এই তিনটি গ্রামের বন্যা দুর্গত ২২০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির কর্মীরা। এর আগে গত ২৩ মে প্রথম ধাপে জকিগঞ্জ উপজেলার তিনটি গ্রামে ১০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বলে জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি রাজর্ষি ভাট্টাচার্য। তিনি জানান, ত্রান সামগ্রী হিসেবে শুকনো খাবার (চাল, ডাল, তেল, আলু, পেয়াঁজ ও লবণ) বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
জোটের সদস্য ও সূত্রে জানা যায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা ‘বন্যার্তদের পাশে শাবিপ্রবি’ শিরোনামে গতমাসে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করে। বন্যার্তদের জন্য তারা জুমাআ নামাযের পরে মসজিদে মসজিদে অর্থ সংগ্রহ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কাছ থেকেও অনুদান সংগ্রহ করেন, আয়োজন করেন ‘চ্যারিটি ফিল্ম শো’ এর।
এছাড়া তারা আরও বিভিন্ন মাধ্যমে বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহ করেন। সংগৃহিত অর্থ দিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতররণ করেন বলে জানা যায়।
সমন্বয়ক রাজর্ষি ভট্টাচার্য বলেন, সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং পানি নেমে যাওয়ার কারনে ‘বন্যার্তদের পাশে শাবিপ্রবি’ শিরোনামে বন্যার্তদের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুদান সংগ্রহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
