রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাহাবুদ্দিনকে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজল দ্বারা লাঞ্ছনা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সোমবার (৩০ মে) সকাল দশটায় সংগঠনটির বার্তা প্রেরক সন্তপ্ত সন্ধি স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে তারা এমন বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানায়।
এ বিষয়ে ছাত্র ফেডারেশন রাবি শাখার নেতৃবৃন্দ বলেন, ‘আমরা শুনেছি গতকাল রাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা টিভি রুমে সিগারেট খেলে তাকে রুমের ভেতর সিগারেট খেতে নিষেধ করায় ভুক্তভোগী সাংবাদিককে বেপরোয়া মারধর করে মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজলসহ তার সহযোগিরা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত এর বিচার দাবি করছি। সেই সাথে হল প্রশাসনের দায়িত্বহীন আচরণের জন্য তাদের জবাবদিহির দাবি জানাচ্ছি ।’
নেতৃবৃন্দ আরো বলেন, রাবি ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। নানান সময় তারা দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকান্ড চালালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করতে সমর্থ হয়নি। যার ফলে তারা বিচারের উর্ধ্বে ওঠে গেছে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রেখেছে। যার দরুণ পুরো ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষার্থীরা ভুগছে নিরাপত্তাহীনতার সংকটে। ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্র ফেডারেশন সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
