বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন মিনু আক্তার

মোঃ মোজাহিদুর রহমান।।
জাতীয় শিক্ষা সপ্তাহে বাগেরহাট জেলার স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার কান্দাপাড়া নুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মাৎ মিনু আক্তার।

মিনু আক্তার একজন দক্ষ শিক্ষক, আইসিটি জেলা অ্যাম্বাসেডর। শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যতগুলো গুনাবলী দরকার তার ভেতর রয়েছে। তিনি একজন লেখকও। ইতিপূর্বে তার লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা সম্পর্কে দুইটি বই প্রকাশিত হয়েছে।

এক সাক্ষাৎকারে মিনু আক্তার তার এ অর্জন সম্পর্কে বলেন, আমার এ অর্জনের পিছনে জেলা শিক্ষা অফিসার,উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, প্রধান শিক্ষকসহ সহকর্মীদের সহযোগীতা রয়েছে। তিনি পরবর্তীতে বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.