আগামীকাল শনিবার ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা পূর্ণ দিবস খোলা রাখতে বলা হয়েছে।
শুক্রবার রাতে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত শনিবারও ব্যাংকের কিছু শাখা খোলা ছিল। ওই সময় প্রজ্ঞাপনে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাপ্তাহিক ছুটির দিনে পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
