মোঃশরিফুল ইসলাম গাজী বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

মোঃ মোজাহিদুর রহমান।।
জাতীয় শিক্ষা সপ্তাহে বাগেরহাট জেলার মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন সদর উপজেলার খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম গাজী।

তিনি একজন দক্ষ প্রতিষ্ঠান প্রধান। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দাখিল পর্যায় থেকে আলিম পর্যায়ে উন্নীত হয়।

তার এ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অভিভাবক ও শিক্ষার্থী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিভাগ ও জাতীয় পর্যায়ে তার এ শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তিনি সকলের দোয়াপ্রার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.