এইমাত্র পাওয়া

হাকিমপুরে শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড মূলায়ন পরীক্ষা অনুষ্ঠিত

আফতাবুজ্জামান তাজ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড মূল্যায়ন-২০২১ পরীক্ষা দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ২৩ টি ইউনিটের ৩০জন শাপলা কাব ও ২২ জন প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড পরীক্ষার্থী এ মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে। মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবু রায়হান শেখ, এএলটি, বাংলাদেশ স্কাউটস এবং মহিদুল ইসলাম, উডব্যাজার।

এ সময় উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা শাখার কমিশনার আনোয়ারুল হক টুকু, সম্পাদক কাওছার আলী ও স্কাউট লিডার তারেক মাহমুদসহ তিন উপজেলার বিভিন্ন ইউনিটের ইউনিট লিডাররা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.