এইমাত্র পাওয়া

বিইউপি শিক্ষার্থীদের আইএসপিআর পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডিফেন্স জার্নালিজমের শিক্ষার্থীরা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর একটি দল আইএসপিআর পরিদর্শনে যান।

বৃহস্পতিবার (২৬ মে) পরিদপ্তরের সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধীনস্থ বিএসএস (অর্নাস) ইন মাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম প্রোগ্রমের অধীনে ডিফেন্স জার্নালিজম নামে একটি কোর্স ২০১৯ সালে চালু হয়েছে। এই কোর্সটি সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের একটি দল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পরিদর্শন করেছে।

এ সময় আইএসপিআর পরিচালক উপস্থিত সকলের উদ্দেশ্যে আইএসপিআরের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়ার সমন্বয় তথা সার্বিক বিষয়ে বাস্তবতার নিরিখে বক্তব্য তুলে ধরেন।

এছাড়া বিভিন্ন টেলিভিশনের আমন্ত্রিত সাংবাদিকরা তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। সকলের বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীরা আইএসপিআর অফিসে ইন্টার্নশিপ ও ভবিষ্যত কর্মজীবন শুরুর প্রত্যাশা জ্ঞাপন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.